রবিবার, ২৩ জুন, ২০১৩

Framing WH question


একজন student এর নিকট Framing WH question বিষয়টি অনেক সহজ হয়ে যাবে যদি সে একটি statement কে interrogative বাক্যে রুপান্তর করার সবচেয়ে সাধারন এবং সহজ উপায়টি মনে রাখতে পারে। আর তা হল, সাহায্যকারী verb টি subject এর পূর্বে নিয়ে আসা।

 Technique 1
যদি কোন বাক্যে কোন ঘটনার কারন উল্লেখ থাকে, তবে যে অংশে কারন উল্লেখ আছে সেই অংশ উঠে যাবে এবং যে অংশটি থেকে গেলো সেই অংশের পূর্বে why যুক্ত করে সাধারন নিয়মে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে।
সাধারনত নিম্নে উল্লেখিত word বা phrase দ্বারা একটি বাক্যে কোন ঘটনার কারন উল্লেখ থাকে-
because, for that reason, that is why, because of, as a result, since, as, for, to + verb, in order to, with a view to, so that, for
যেমনঃ We eat so that we can live.
            Why do we eat?
উপরে উল্লেখিত বাক্যের wh question গঠনের সময় নিয়ম অনুযায়ী so that এর অংশটি উঠে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র “we eat” এর interrogative করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন