Basic
rules
(A)
১. বক্তার ব্যবহৃত noun বক্তা ও শ্রোতা উভয়ের
নিকট পরিচিত হলে সেই noun এর পূর্বে The হবে। যেমনঃ
The man died last
night.
উপরোক্ত বাক্যে ব্যবহৃত noun
‘man’ টি বক্তা ও শ্রোতা উভয়ের
নিকট পরিচিত।
Passage
এ ব্যবহৃত noun
নিম্নে উল্লেখিত কয়েকটি উপায়ে বক্তা ও শ্রোতা উভয়ের নিকট পরিচিত হতে
পারে।
ক) গল্পের ধারাবাহিকতায়, অর্থাৎ গল্পের শুরুতে ব্যবহৃত noun ধারাবাহিকভাবে পুনরাবৃত্তি করলে।
Suddenly a man
asked me if I knew the way of the nearest bus stand. I helped the man and the man
went away thanking me very cordially.
উপরোক্ত গল্পের শুরুতে ব্যবহৃত noun ‘man’ ধারাবাহিকভাবে
পুনরাবৃত্তি করার জন্য পরবর্তীতে the লেখা হয়েছে।
খ) সৃষ্টিকর্তা প্রদত্ত অদ্বিতীয় বস্তু যা আমাদের সবার
নিকট পরিচিত।
The sun is hot today. The
Atlantic Ocean is one of the biggest oceans in the world. The Himalayas
has the highest pick of all mountains. The Holy Quran is the purest and
most accurate divine book. The Bible, the Tripitok, The Bed
are other religious books on the earth. The Jamuna is one of the biggest rivers in Bangladesh.
উপরোক্ত বাক্যে ব্যবহৃত সকল underlined noun
গুলো অদ্বিতীয়। তাই এই ধরনের noun গুলোর পূর্বে the লেখা হয়েছে।
এছাড়াও যেসব প্রাণী বা বস্তু তাদের অবস্থানের দিক দিয়ে অদ্বিতীয়
তাদের পূর্বে the হবে। Adjective এর degree অনুযায়ী এইসব অদ্বিতীয়
প্রাণী বা বস্তু গুলোকে superlative degree তে লেখা হয় এবং
superlative degree এর পূর্বে the হবে।
Karim is the first boy in the class.
উপরোক্ত বাক্যে ব্যবহৃত boy ‘Karim’ শ্রেণীতে একাই সেরা তাই best এর পূর্বে the লেখা হয়েছে।
গ) বাক্যে নির্দেশনামূলক শব্দগুচ্ছ ব্যবহার করা থাকলে the লিখতে হবে,
কারন নির্দেশনামূলক শব্দগুচ্ছ কোন কিছু কে পরিচয় করিয়ে দেয়।
Who are the girls over there?
I worked very hard in the summer last year.
উপরোক্ত বাক্যে ব্যবহৃত নির্দেশনামূলক শব্দগুচ্ছ ‘over there’ এবং ‘last year’ যথাক্রমে ‘girls’ এবং ‘summer’ কে নির্দেশ করে দিচ্ছে, তাই ‘girls’ এবং ‘summer’ এর পূর্বে the লেখা হয়েছে।
ঘ) এছাড়াও মানব প্রদত্ত একক নির্দিষ্ট কিছু প্রাতিষ্ঠানিক নাম এর পূর্বে The হবে।
I read The
Daily Star.
উপরোক্ত বাক্যে ব্যবহৃত The Daily Star একটি পত্রিকার নাম যা আমরা সবাই জানি বা চিনি।
ঙ) আলোচনার পরিস্থিতি বা বিষয়বস্তুর উপর ভিত্তি করে ব্যবহৃত
noun এর পূর্বে The
হবে।
Could you please close the door?
আলোচনার পরিস্থিতি বা বিষয়বস্তু নির্দেশ করছে যে, ঘরটিতে
একটি মাত্র দরজা আছে, তাই door
এর পূর্বে The লেখা হয়েছে।
চ) Relative pronoun দারা কোন noun কে নির্দিষ্ট করা হলে সেই ন্যূন এর
পূর্বে the হবে।
যেমনঃ
The man who talks much is called
talkative.
উপরোক্ত বাক্যে man কে relative clause দ্বারা নির্দিষ্ট করা হয়েছে।
Basic
rules
(B)
১. বক্তার ব্যবহৃত noun শ্রোতার নিকট অপরিচিত হলে সেই noun এর পূর্বে a/an হবে। যেমনঃ
Yesterday I saw a man.
উপরোক্ত বাক্যে ব্যবহৃত noun
‘man’ টি শ্রোতার
নিকট অপরিচিত। এখানে নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে কোন মানুষটার কথা বক্তা
বলেছে। তাই মানুষটি শ্রোতার নিকট অপরিচিত।
বিঃদ্রঃ একটি pessage বা গল্পের
শুরুতে যে noun টা প্রথম ব্যবহার করা হয় সেই noun স্বভাবতয়ই শ্রতাদের নিকট অনির্দিষ্ট
অর্থাৎ অপরিচিত থাকে। তাই passage বা গল্পে ব্যবহৃত প্রথম noun এর পূর্বে a/an হবে।
কিছু Common ভুল এড়িয়ে
যেতে হবে
১. Plural (বহুবচন) এবং uncountable (অগণনযোগ্য) noun এর পূর্বে কখনোই a/an লেখা যাবে না।
I need books. (Not ‘a
books’)
We
eat rice. (Not ‘a rice’)
২. Singular countable noun article ছাড়া লেখা হয় না।
I
need a pen. (Not ‘I need pen’)
৩. Determiner অথবা modifier এর সাথে কখনোই article হয় না।
I need my pen. (Neither
‘the my pen’ nor ‘my the pen’)
৪. সাধারন বক্তব্য বা general statement এ the ব্যবহার করা যাবে না। তবে এর ব্যতিক্রম হিসেবে আমরা
দেখতে পাই যে singular
countable noun এর পূর্বে the লেখা হয়।
Birds fly in the sky. (Not
‘the birds’)
Man is mortal. (Not ‘the man’)
I love flowers. (Not ‘the flowers’)
উপরোক্ত
বাক্যে ব্যবহৃত noun ‘Birds’, ‘Man’, ‘Flowers’ এর সাধারন activities নিয়ে আলোচনা করা হইছে।
‘The’ এর অন্যান্য নিয়মঃ
১. সংগীত সরঞ্জাম এর পূর্বে The লিখতে হবে।
যেমনঃ
The violin is really difficult.
২. Radio, cinema, theatre, যখন আমাদের বিনোদন দেয়ার অর্থে লেখা হয় তখন তাদের পূর্বে the লিখতে হবে।
৩. যখন মানবদেহের কোন অংশে কোন কিছু হওয়া বোঝায় তখন তার
পূর্বে the লিখতে হবে।
৪. পরিমাপক একক দ্বারা যখন কোন কিছু বিক্রি বা এ
সংক্রান্ত কিছু বলা হয় তখন by এর সাথে the লিখতে হবে।
যেমনঃ
Do you sell eggs by the dozen?
Can I pay by the month?
৫. Abbreviation এর পূর্বে the হবে।
যেমনঃ
The BBC, The UNO etc.
৬. একাধিক word বিশিষ্ট দেশের
নামের পূর্বে the
হবে।
যেমনঃ
The United Kingdom, The
United States of America, The People’s Republic of Bangladesh
৭. Double comparative এর পূর্বে the + d2-------the+d2 হবে। এই the-----the কে instrumental ‘The’ বলা হয়।
যেমনঃ
The more, the better
The
sooner, the better
৮. একটি বিশেষণ (adjective) যদি ঐ জাতীয় সকলকে নির্দেশ করে তাহলে তার পূর্বে The হবে।
যেমনঃ
The poor are helpless.
উপরোক্ত
বাক্যে ব্যবহৃত the
poor সকল গরিব জাতিকে নির্দেশ করছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন